সকলে মিলে শুভ বড়দিন উৎসব পালনের আহ্বান জানিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেছেন, শুভ বড়দিন আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। ধর্ম যার যার উৎসব সবার। এই লক্ষ্যে এবারে জেলায় ৫৫টি চার্চে বিশেষ প্রার্থনার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) গাইবান্ধ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
মো. অলিউর রহমান আরও বলেন ওই দিনটি উপলক্ষে খৃষ্টান পল্লীগুলোতে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা, বাইবেল পাঠ ও বিশেষ প্রার্থনা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহিদ হাসান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. একেএম আফরোজা জাহান, আনসার ও ভিডিপি জেলা কমান্ডড্যান্ট মো. রেজাউল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. আনিসুজ্জামান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















