শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে যৌতুকবিহীন ২৪ তরুন-তরুণীর বিয়ে

বিয়ে, বিদায় জীবনের নতুন মোড়। যদিও এই স্বপ্নের ক্যানভাসে একটি-দুটি নয় বরং ৪৮টি জীবনের। আর পরিবারের সদস্য তাও হাজার ছুইছুই। তাদের বিয়ের আয়োজন করেন ঠাকুরগাঁও রুহিয়া ক্যাথলিক চার্চ। মঙ্গলবার (২৭ডিসেম্বর) রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্তনি সেন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্টার করান। প্রতি বছর বড়দিনের দুই দিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৭ ডিসেম্বর যৌতুকবিহীন গণ-বিয়ের আয়োজন করা হয়।

স্থানীয়রা ঢাকাপ্রকাশ-কে জানান, সকাল থেকে সাধারণ মানুষ ওই চার্চে মাঠে জড়ো হতে থাকেন যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য। পরে ২৪ জোড়া তরুণ-তরুণীকে বর-কনে সাজিয়ে আনা হয়। এ সময় তাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এবছরও ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা থেকে ছেলে-মেয়েরা তাদের অভিভাবকদের নিয়ে চার্চে সমবেত হন এবং আনুষ্ঠানিক ভাবে তাদের বিবাহ কাজ সম্পাদন করা হয়।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

একসঙ্গে যৌতুকবিহীন ২৪ তরুন-তরুণীর বিয়ে

প্রকাশের সময়: ০৬:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২