শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে মেয়েদের সঙ্গে নাচ‌তে চাওয়া যুবলীগের দুই নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরের জগতলা গ্রামে এক খ্রিষ্টান পরিবারের বিয়ের অনুষ্ঠান চলাকালে দুই দফা হামলার ঘটনায় চাটমোহরের মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জগতলা গ্রামের নুর সালামের ছেলে রবিউল করিম ও উক্ত ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য আমির হোসেনকে আসামী করে চাটমোহর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সোমবার রাতে জগতলা গ্রামের মৃত সুবল গমেজের ছেলে সনি গমেজের বিয়ের অনুষ্ঠানে তার বাড়ির মেয়েরা নাচ গান করছিল। তাদের সাথে নাচতে চায় নেশাগ্রস্থ যুবলীগ নেতা আমির হোসেন। তাকে নাচতে দেওয়া না হলে হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে ভূক্তভোগি পরিবারের সদস্য সুব্রত গমেজ মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রবিউল করিম ও আমির হোসেনের বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।
এতে তাকে নিষেধ করা হলে সনি গমেজের চাচা সুব্রত গমেজকে মারধোর করে আমির হোসেন। পরের দিন সকালেও তাদের পরিবারের কয়েকজন সদস্য ও নিকটআত্মীয়কে মারধোর করে আমির হোসেন, রবিউল ও তাদের সহযোগিরা।
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুলিশি প্রহরায় বিয়ের অনুষ্ঠান শেষে রাতে যুবলীগের ঐ দুই নেতাকে আসামী করে মামলা করেন সুব্রত গমেজ।
এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, সংগঠন বিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে দুই জনকে আসামি করে মামলা করেছেন সুব্রত গমেজ।
বুধবার বিকেল পর্যন্ত তাদের আটক করা যায়নি। তবে অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

বিয়ে বাড়িতে মেয়েদের সঙ্গে নাচ‌তে চাওয়া যুবলীগের দুই নেতা বহিষ্কার

প্রকাশের সময়: ০৪:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২