শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স ৬০ হলেই শ্রমজীবিদের পেনশনের দাবি  

বয়স ৬০ বছর হলেই শ্রমজীবিদের পেনশন, পল্লী রেশনিং চালু, গ্রামীণ বরাদ্দের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেল গেইট থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং ট্রাফিক মোড়ে সমাবেশ করে।

গাইবান্ধা ক্ষেতমজুর সমিতি’র সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিপুল, গোবিন্দগঞ্জের দেলোয়ার হোসেন, ওয়াহেদুন্নবী মিলন, পলাশবাড়ীর হামিদুল হক প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। তারা দাবি করেন, অবিলম্বে ৬০ বছরের উর্ধ্বে সকল দিনমজুর ব্যক্তিদের পেনশনের আওতায় আনতে হবে, ক্ষেতমজুরদের জন্য পল্লী রেশনিং চালু করতে হবে এবং গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধ করতে হবে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

বয়স ৬০ হলেই শ্রমজীবিদের পেনশনের দাবি  

প্রকাশের সময়: ০৪:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২