শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে অপবাদ দেয়ায় বিধবার আত্মহত্যা, আটক ২

দিনাজপুরের চিরিরবন্দরে নষ্টা অপবাদ দেয়ায় তাহমিনা বেগম নামে এক বিধবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত মঙ্গলবার বিকেলে উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পূর্ব সাঁইতাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর বাড়িতে ঘটেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পূর্ব সাঁইতাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর স্ত্রী বিধবা তাহমিনা বেগমকে দুশ্চরিত্রা মহিলা হিসেবে প্রমাণ করারর জন্য ওই মহিলার দেবর মো. নুর  ইসলাম প্রতিবেশি আফজাল হোসেন নামে এক মধ্যবয়সী ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে বেদম প্রহার করে। এতে অপমানবোধ করে অভিমানে ওই মহিলা গলায় দঁড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
থানার এস আই শাহ আলম জানান, আপত্তিকর কথিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশি আফজাল হোসেন ও ওই মহিলার দেবর নুর ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই মৃতার ভাই মোকলেছার রহমান গত ২৮ ডিসেম্বর বুধবার বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

চিরিরবন্দরে অপবাদ দেয়ায় বিধবার আত্মহত্যা, আটক ২

প্রকাশের সময়: ০৪:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২