শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে বাবা-মেয়েকে মারপিট, ৯৯৯ কল দিয়ে হামলাকারীকে পুলিশে সোপর্দ

গাইবান্ধা সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় রেজাউল করিম বাবুল (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আক্তার রিপা (২০) গুরুতর আহত হয়। চিকিৎসা নেওয়ার জন্য তারা ভর্তি হয় হাসপাতালে। ফের সেখানে গিয়ে তাদের ফের মারপিট করে জীবন প্রামানিক নামের এক যুবক। এসময় প্রত্যক্ষদর্শীরা জীবনকে আটক করে ৯৯৯ কল দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আটকৃত জীবন উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকার বাসিন্দা।

জীবনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বুধবার রাতে উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় মৃত শামসুল আলম প্রামানিকের ছেলে সম্রাট প্রামানিক ও তার সহযোগিরা হামলা চালিয়ে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম বাবুল ও তার মেয়ে সুমাইয়া আক্তার রিপাকে গুরুতর আহত করে। এ ঘটনায় ওইদিন রাতেই তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বাবুল বাদী হয়ে সম্রাট প্রামানিকসহ ২৩ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি এজাহার দায়ের করে।

আরও জানা গেছে, রেজাউল করিম বাবুলের ভোগদখলীয় জমি প্রতিবেশী সম্রাট প্রামাণিক ও তার লোকজন অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। এরই জেরে গতকাল বুধবার রাতে সম্রাট ও তার লোকজন বাবুল ও তার মেয়ে রিপাকে বেধরক মারপিট করে। এ ঘটনায় সদর থানায় এজাহার দায়ের করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে আসামিরা। এরই একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরের দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাবুল  ও তার মেয়ে রিপাকে ফের মারপিট করে আসামিরা পক্ষের লোকজন। এসময় হাসপাতালে অবস্থানরত লোকজন জীবন প্রামানিক নামে একজনকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ বলেন, হাসপাতালে মারপিটের ঘটনায় জীবন প্রামানিক নামের একজনকে আটক করা হয়েছে।  মামলার বাদি বাবুলের পুরো বিষয়টি তদান্তধীন রয়েছে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

হাসপাতালে বাবা-মেয়েকে মারপিট, ৯৯৯ কল দিয়ে হামলাকারীকে পুলিশে সোপর্দ

প্রকাশের সময়: ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২