শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার হত্যা মামলার আসামি নারায়নগঞ্জে গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর পাভেল হত্যা মামলার প্রধান আসামি সিরাজুল ইসলামকে (৩৮) নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২৮ ডিসেম্বর) গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জীর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়নগঞ্জ থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করেন।

আসামি সিরাজুল ইসলাম উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের আজিজার রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের পাভেল হত্যা মামলার প্রধান আসামি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বলেন, আসামি সিরাজুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। আজ বৃস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

গাইবান্ধার হত্যা মামলার আসামি নারায়নগঞ্জে গ্রেফতার

প্রকাশের সময়: ০৬:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২