রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটার ঘুড়িদহ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম আহমেদ তুলিপ মোটরসাইকেল প্রতীকে ৬ হাজার ৬১৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পেয়েছে ৪ হাজার ৪৬৭ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে বিকেলে সাড়ে ৪ টা পর্যন্ত ওই ইউনিয়নের ১১ কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাইদ বলেন, ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরও বলেন, এ ইউনিয়নে ২২ হাজার ৪৫২ ভোটের মধ্যে প্রদত্ত বৈধ ভোট ১৬ হাজার ৩৮৭ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ৭৬ টি।

জনপ্রিয়

প্রকল্পনির্ভর উন্নয়নকর্মীদের অনিশ্চিত জীবন ও অবহেলিত কর্মসংস্থান

সাঘাটার ঘুড়িদহ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

প্রকাশের সময়: ০৯:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২