শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ফেনসিডলসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৯৯ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে নুর রাব্বি (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যন্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর বৈরী হরিনবারীরস্থ সরকার এন্টার প্রাইজ প্রাঃলিঃ ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ১৯৯ বোতল ফেনসিডিলসহ নুর রাব্বীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নুর রাব্বী নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। নুর রাব্বীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে এবং ধৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

পলাশবাড়ীতে ফেনসিডলসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৯:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২