শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন মা, আবেগঘন বার্তা মোদির

একশ বছর বয়সে মৃত্যু হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের। শুক্রবার সকালে মৃত্যু হয়েছে তার। মায়ের মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন মোদি।

গত মঙ্গলবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন মোদি।  খবর এনডিটিভির।

শুক্রবার সকালে টুইট করে নরেন্দ্র মোদি জানিয়েছেন, তার মাতৃবিয়োগ হয়েছে। তিনি আহমেদাবাদ যাচ্ছেন।

টুইটে মোদী লিখেছেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গেছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক সাধুর যাত্রা, এক কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা।’

মোদি জানিয়েছেন, মায়ের সঙ্গে শততম জন্মদিনে দেখা করেছিলেন তিনি। মা তাকে বলেছিলেন, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর জীবনযাপন করতে হবে শুদ্ধভাবে।

শুক্রবার একাধিক প্রকল্প উদ্বোধনে কলকাতা যাওয়ার কথা ছিল মোদির। কিন্তু শুক্রবার সকালে মায়ের মৃত্যুর কথা জানিয়ে তিনি নিজেই লিখেছেন, আহমেদাবাদ যাচ্ছেন। ফলে কলকাতায় বন্দে ভারত ট্রেন এবং জোকা মেট্রোর উদ্বোধনে তিনি নাও আসতে পারেন। প্রয়োজনে ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন বলেও সূত্র জানিয়েছে।

গত মঙ্গলবার বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন। ওই দিনই হাসপাতালে গিয়ে মাকে দেখে এসেছিলেন মোদি। সুত্রঃ ঢাকামেইল

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

মারা গেছেন মা, আবেগঘন বার্তা মোদির

প্রকাশের সময়: ০২:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২