শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মুজিব কর্ণার উদ্বোধন

দিনাজপুরের চিরিরবন্দর থানায় মুজিব কর্ণার ও থানা মসজিদের অযুখানা উদ্বোধন করা হয়েছে।
 শুক্রবার দুপুর ১২টায় চিরিরবন্দর থানার আয়োজনে পুলিশের গার্ড অব অনার প্রদান শেষে থানা ভবনে মুজিব কর্ণার ও থানা মসজিদের অযুখানা উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমউদ্দিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, বিআরডিবির চেয়ারম্যান আজিমউদ্দিন গোলাপ, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন প্রমূখসহ ইউপি চেয়ারম্যান, ঈমাম, পুরোহিত, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও অতিথিবৃন্দ উপজেলার শিশু পার্কে গাছের চারা রোপণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

চিরিরবন্দরে মুজিব কর্ণার উদ্বোধন

প্রকাশের সময়: ০৫:৪৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২