দিনাজপুরের চিরিরবন্দরে আশ্রয়ন-২ প্রকল্প আওতায় নির্মিত গৃহে বসবাসকারি উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় আশ্রয়ণ প্রকল্প চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ন-২ প্রকল্প আওতায় নির্মিত গৃহে বসবাসকারি উপকারভোগীদের মাঝে শিতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র কম্বল বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমউদ্দিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, বিআরডিবির চেয়ারম্যান আজিমউদ্দিন গোলাপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন প্রমূখসহ ইউপি চেয়ারম্যান, ঈমাম, পুরোহিত, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে অতিথিবৃন্দ আশ্রয়ণ প্রকল্প চত্ত্বরে বৃক্ষরোপণ করে আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ঘরগুলি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















