দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষের ক্রয় ক্ষমতা বাহিরে চলে গেছে। যারা দিন আনে দিন খায়, এসব শ্রমজীবি মানুষ মানবেতর জীবন যাপন করছে। দেশের চার কোটি বেকার তাদের অবস্থা আরও ভয়ানক। কোন কর্ম না থাকায় তারা দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পারছেনা বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃবৃন্দরা ।
শনিবার (৩১ ডিসেম্বর) গাইবান্ধায় কৃষক শ্রমিক জনতা লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।
বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের এই দেশে এখন অনুকুল পরিবেশে অনেকেই বঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদের নাম ব্যবহার করে নানা সুযোগ সুবিধা বাগিয়ে নিচ্ছেন।
সংগঠনটির কার্যালয়ে এ সভায় কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মো. রাজু আহমেদ, সংগঠনের উপজেলা আহবায়ক কামরুজ্জামান বুলেট, আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জল, অ্যাডভোকেট আলফ আরসালান খান, সাজু মিয়া, আব্দুর রউফ, আব্দুল মতিন জুয়েল মিয়া, রুনা আকতার, আব্দুল মোত্তালিব মন্ডল প্রমুখ।
এর আগে একটি র্যালি সংগঠন কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















