দিনাজপুরের চিরিরবন্দরে ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের ওসির গ্রামের বাড়ি হতে দুইটি বিদেশী জাতের গরু চুরি হয়েছে। এ চুরির ঘটনাটি শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাটখোলাস্থ বাড়িতে ঘটেছে।
ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুয়েলের ভাই রশিদুল ইসলাম সরকার জানান, চোরেরা গোয়ালঘরের তালা কেটে দুইটি বিদেশী জাতের গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য সাড়ে ৩ লাখ টাকা। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু চুরি রোধে তৎপরতা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে একজন গরুচোরকে আটক করা হয়েছে ও কয়েকটি গরু উদ্ধার করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















