শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় থানার সামনে ডাক্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

পাবনার সাঁথিয়া থানার সামনে  স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডাঃ মনসুরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চরের দল ৩২ ইঞ্চি এলইডি রঙ্গিন টিভিসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে গেছে ।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চরের দল সুকৌশলে বাড়ির পেছন দিক দিয়ে বিল্ডিংয়ের জানালার গ্রিরিল কেটে চেম্বারে ঢুকে রঙ্গিন টিভিসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে গেছে। বাড়ির মালিক ডাঃ মনসুরুল ইসলাম জানান, আমার স্ত্রীর চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেলে আছি।
সকালে আমার বাড়ির দারোয়ানের কাছে শুনতে পেলাম বাড়িতে চুরি হয়েছে। কি কি নিয়েছে এখনও আমি নিশ্চিত করে বলতে পারছি না। উল্লেখ্য,সম্প্রতি সাঁথিয়া বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্নস্থানে পরপর চুরি হওয়ায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বাজারের দু’টি চুরিই শেষরাতে সংঘটিত হয়েছে এবং নেশাখোরেরা এ জাতীয় চুরি করছে বলে মনে হচ্ছে। খুব দ্রুতই চুরির রহস্য উম্মেচিত হবে এবং চোরও গ্রেফতার হবে।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

সাঁথিয়ায় থানার সামনে ডাক্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রকাশের সময়: ০৫:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২