শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে হত্যা মামলার আসামী গ্রেফতার

দিনাজপুরের চিরিরবন্দরে চাঞ্চল্যকর হাচানুর রহমান (৪২) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সামিউল ইসলাম (৩০) ও রুবেল (২৭) কে আটক করা হয়েছে। র‌্যাব-১৩ এর টহলদল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ নশরতপুর গ্রামের ফকিরপাড়া হতে বিশেষ অভিযান চালিয়ে সামিউল ইসলাম (৩০) কে এবং থানা পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে আটক করেছে।
জানা গেছে, গত ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরধরে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মোকছেদ আলী জুয়ারুর ছেলে মাদক ব্যবসায়ী হাচানুর রহমানের (৪২) মরদেহ চিরিরবন্দর-রাণীরবন্দর আঞ্চলিক সড়কের বাঁশতলারপাড় নামকস্থানে অ্যাম্বিশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পার্শ্ববর্তী কচুরিপানা ভর্তি একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত হাচানুরের মা হাসিনা বেগম গত বুধবার রাতে বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ হত্যাকান্ডের ঘটনায় র‌্যাব-১৩ মামলাটির ছায়াতদন্ত শুরু করে এবং গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নশরতপুর গ্রামের ফকিরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের অহেদ আলীর ছেলে সামিউল ইসলাম (৩০) কে গ্রেফতার করে। এছাড়াও পুলিশ অভিযান চালিয়ে নশরতপুর গ্রামের বালাপাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে রুবেলকে (২৭) আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, র‌্যাব-১৩ এর দলটি গ্রেফতারকৃত আসামীকে থানায় সোপর্দ করলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ও পুলিশ হেফাজতে রেখে ৭দিনের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

চিরিরবন্দরে হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রকাশের সময়: ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২