শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

দিনাজপুরের খানসামা উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  শনিবার দিবাগত রাতে শয়নকক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের নিজামুদ্দিন হাজীপাড়া ওরফে আজরাইলপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও তাঁর পুত্রবধূ শামসুন্নাহার বেগম (৩০)।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে ৯ মাস বয়সের কন্যা সন্তানের কাঁন্নার আওয়াজ শুনে বাড়ির পাশের লোকজন খোঁজ নিতে আসেন। এসময় তারা দেখতে পান যে রবিউলের বাড়ির মূল দরজা বন্ধ। পরে সেটি ভেঙে দেখা যায়, তারা শয়নকক্ষে একই রশিতে ঝুলন্ত অবস্থায় আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা যায়, অন্তত ১২-১৩ বছর পূর্বে একই গ্রামের দুলাল মেম্বারপাড়ার শমসের আলীর মেয়ে শামসুন্নাহারের সাথে রবিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বনিবনা ও ঝগড়া লেগে থাকতো। তাদের সংসারের ঝগড়া নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ ও মিমাংসাও হয়েছে। তবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান মৃত শামসুন্নাহারের পরিবার।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করছে থানা পুলিশ।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

খানসামায় একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রকাশের সময়: ০৬:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩