শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় সন্দেহভাজন ৫ যুবক আটক

দিনাজপুরের চিরিরবন্দরে চাঞ্চল্যকর হাচানুর হত্যা মামলায় সন্দেহভাজন ৫ যুবককে র‌্যাব-১৩ এর একটি দল গত শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আটক করে গত শনিবার দিবাগত রাতে চিরিরবন্দর থানায় সোপর্দ করেছে। আটককৃতরা হল- নশরতপুর ইউনিয়নের বালাপাড়ার মৃত মনসুর আলীর ছেলে সবুজ ইসলাম (২৭), মাইজার রহমানের ছেলে জাকির হোসেন (২৭), আব্দুর রহমানের ছেলে পুলিশের সোর্স আকরাম হোসেন (৩০), হাবিবুর রহমানের ছেলে মশিউর রহমান লালবাবু (২৫) ও ইসবপুর ইউনিয়নের দগড়বাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মেহেদি হাসান (২৮)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, র‌্যাব-১৩ এর দলটি গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে ও পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে।
উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরধরে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের ভগুপাড়ার মোকছেদ আলী ওরফে মোকছেদ জুয়ারুর ছেলে মাদক ব্যবসায়ী হাচানুর রহমানের (৪২) মরদেহ চিরিরবন্দর-রাণীরবন্দর আঞ্চলিক সড়কের সাতনালা ইউপির খামার সাতনালা গ্রামের বাঁশতলারপাড় নামকস্থানে অ্যাম্বিশন রেসিডেন্সিয়াল স্কুলের পার্শ্ববর্তী কচুরিপানা ভর্তি একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত হাচানুরের মা হাসিনা বেগম গত বুধবার রাতে বাদি হয়ে চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব-১৩ মামলাটির ছায়া তদন্ত শুরু করে।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

হত্যা মামলায় সন্দেহভাজন ৫ যুবক আটক

প্রকাশের সময়: ০৬:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩