শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী-হিজড়াসহ সকল জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দারিদ্র হ্রাসকরণ, সামাজিক নিরাপত্তা, প্রতিবন্ধী, দু:স্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, অনগ্রসর সম্প্রদায় ও হিজড়া জনগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতীয় সমাজসেবা দিবসে এমন মন্তব্য করেছেন বক্তারা।

সোমবার (২ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে  এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।

এ উপলক্ষে ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ শীর্ষক এক আলোচনা সভা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ,  অধ্যাপক মাজহার-উল-মান্নান, সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক কামরুল হাসান সরকার, জেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক, সদর উপজেলা সমাজসেবা বিভাগের নাসির উদ্দিন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফ আলী প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে ৫ জন ঋণ গ্রহীতাদের মধ্যে ১ লাখ টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ, সুবর্ণ নাগরিক পরিচয়পত্র প্রদান ও শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারিদের ক্রেস্ট প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ে ২টি স্টল খোলা হয়। স্টল ২টিতে ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা করা হয়।

এদিকে, সাদুল্লাপুরে জাতীয় সমাজসেবা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, থানার ওসি প্রদীপ কুমার রায়, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাশার হান্নান পিন্টু, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ আলী সরকার প্রমুখ।

শেষে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী শাহ মো. নাজমুল হক ও শ্রেষ্ঠ কারিগরি প্রশিক্ষক হিসেবে হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এর আগে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

প্রতিবন্ধী-হিজড়াসহ সকল জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার

প্রকাশের সময়: ০৫:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩