শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়াস্থ গাইবান্ধা এসোসিয়েশনের নেতৃত্বে শোভন-ফিরোজ

বগুড়ায় বসবাসকারী গাইবান্ধাবাসীদের নিয়ে যাত্রা শুরু হলো গাইবান্ধা এসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে সভাপতি হিসেবে এ টি এম রশিদুল ইসলাম শোভন ও সাধারণ সম্পাদক ফিরোজ করিম নেতৃত্ব দেবেন।

সম্প্রতি বগুড়ার জ্বলেশ্বরীতলা রিয়েল টেষ্ট রেষ্টুরেন্টে ওই সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্ট কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক মামুন উর রশিদ। এসময় সর্বসম্মতিক্রমে এ টি এম রশিদুল ইসলাম শোভনকে সভাপতি  ও ফিরোজ করিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তিন বছর মেয়াদে এই কমিটির। একই সঙ্গে ১৪ সদস্যের উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি এ টি এম রশিদুল ইসলাম শোভন বলেন, এটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সামাজিক কাজ করাসহ গাইবান্ধাবাসী ও সংগঠনের সদস্যদের মর্যাদা বৃদ্ধি এবং সেবামূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

বগুড়াস্থ গাইবান্ধা এসোসিয়েশনের নেতৃত্বে শোভন-ফিরোজ

প্রকাশের সময়: ০৬:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩