পাবনার অন্যতম দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধিদের শিক্ষা প্রতিষ্ঠান মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্ত, গরিব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গতকাল পাবনা সদরের দোগাছি ইউনিয়নের চরসদিরাজপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই এলাকার ২০০ মানুষের মধ্যেই এই শীতবস্ত্র বিতরন করা হয়। প্রধান অতিথি অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক, সিংগা মানব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ মোহাম্মদ আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান পাবনা কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল করিম। এ সময় স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য, আওয়ামীলীগ নেতা, স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় সুধীজন।
ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. আলমগীর হোসেন বলেন, দেশবিদেশের বিভিন্ন ব্যক্তির দানে পরিচালিত এই ট্রাস্ট। ট্রাস্টের এতিম, অসহায়, দুস্থ দৃষ্টিপ্রতিবন্ধি ও শারীরিক প্রতিবন্ধিদের পড়ালেখা, থাকা খাওয়া ও চিকিৎসা ব্যবস্থা করা হয় বিনামূল্যে। সেই সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত এই ট্রাস্ট।
তিনি বলেন, সমাজের ধনী ও সামর্থ্যবান মানুষের দানের টাকায় সমাজের অসহায়, গরীব ও সুযোগ সুবিধা বঞ্চিত মানুষের পাশে ট্রাস্টের পক্ষ থেকে সহায়তা করা হয়। তারই একটি অংশ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 



















