পাবনার সাঁথিয়ায় মোস্তাক হাসান নামে এক কৃষকর দুটি দুধেল গাভী চুরি হয়েছে। তার বাড়ি সাঁথিয়া পৌরসভাধীন গাগড়াখালি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সঙ্গবদ্ধ চোরের দল রোববার গভীর রাতে কোন এক সময় পিকআপ ভ্যানে করে তার একমাত্র সম্বল কালা রং এর দুটি দুধেল গাভী চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গাভী দুটির আনুমানিক দাম প্রায় চার লাখ টাকা। গরু দুটি প্রতিদিন প্রায় ২০/২২ লিটার করে দুধ দিতো বলে জানান মোস্তাক হাসান। গরু চুরি হয়ে যাওয়ায় দিশেহারা পাগল প্রায় কৃষক মােস্তাক হন্যে হয়ে নানা জায়গায় খোঁজাখুঁজি করছেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান, গরু উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 



















