শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন  

গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং ও বখাটেপনার প্রতিবাদ করায় রাজিব সুলতান নামের এক শিক্ষককে লাঞ্ছিতসহ তাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা বখাটেদের মূলহোতা মেহেদী হাসান ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি)  বিকেলে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় সড়ক অবরোধ করাসহ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন করে ২৪ ঘণ্টার মধ্যে বখাটে মেহেদী হাসানসহ তার সহযোগীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি আ. বারী, সহকারী শিক্ষক রাসেদুল ইসলাম, আবু রায়হান রিপন, শিক্ষিকা উম্মে হাবিবা, শিক্ষার্থী বাপ্পী মিয়া, আখি আখতার প্রমুখ।

বক্তারা বলেন, ওই এলাকার শাহ আলমের ছেলে মেহেদী হাসানসহ সহযোগী বখাটেরা স্কুলের ছাত্রীদেরকে গেটের সামনে ও রাস্তা ঘাটে প্রায় সময় উত্যক্ত করছিল। বিষয়টি স্কুলের ছাত্রীরা শিক্ষদের অবগত করলে বখাটে মহেদী হাসানকে মৌখিকভাবে শাসন  করা হয়। এরই জেরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সুলতান ওই ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সোমবার দুপুরে স্থানীয় ত্রিমেহনীবাজারস্থ এনামুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর বখাটে মেহেদী হাসানসহ অপর সহযোগিরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পালিয়ে যায়। বর্তমানে শিক্ষক রাজিব সুলতান গাইবান্ধা জেনারেল হাসপাতালে  চিকিৎসাধী আছেন।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

গাইবান্ধায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন  

প্রকাশের সময়: ১০:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩