শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামরা আগোত ভোট দিছোনো মার্কাত সিল মারিয়া  

হামরা আগোত ভোট দিছোনো মার্কাত সিল মারিয়া। একন এলা মেশিনত ভোট দেওয়া নাগলো বাহে। বুথত যায়্যা মেশিনের কাছে খাড়া হয়ে ধান্দা নাগছিনো বাবা। কোনটে টিপ দিমো। ভয় ভয় করে বোতামত টিপ দিছি। মার্কার সোজা বোতামত টিপ দেওয়ার সাথে ভোট দেওয়া হচ্ছে বাহে।

বুধবার (৪ জানুয়ারি) গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে হাটভরতখালী এলাকার একটি ভোটকেন্দ্র ইভিএমের মাধ্যমে ভোট দিত আসা আমিরন বেগম (৬৫) ও নান্নু মন্ডল (৭৫) এসব কথা বলেন।

আমিরন বেগম জানান, ইভিএমে ভোট দেওয়ার ব্যাপারে খুব চিন্তিত ছিলেন। একটু দেরি হলেও ঠিকঠাকভাবে ভোট প্রদান করতে পেরে চিন্তামুক্ত তিনি।

নান্নু মন্ডল জানান, ভোট দিতে গিয়ে প্রথমে ফিংগার মিলছিলো তার। এরপর নকে লিপজেল দিয়ে পরবর্তীতে ফিংগার মিলেছে। সঙ্গে বুথে গিয়ে ভোট দিতে পেরেছেন। তবে এই পদ্ধতি একটু ঝামেলা বলে মনে করেন তিনি।

এদিকে, আসনটির প্রত্যেকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান নিয়ে কিছু সংখ্যক ভোটার দুশ্চিন্তায় ছিলেন। এই মেশিনে সঠিকভাবে ভোট দিতে পারবেন কি না তা নিয়ে ছিল সংশয়। অবশেষে স্বহস্তে বাটুন চেপে মেশিনে ভোট দিতে পেরে মহাখুশি তারা।

জানা যায়, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে। বাড়তি নিরাপত্তাসহ অনিয়ম ঠেকাতে প্রত্যেক কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই উপনির্বাচনে সংসদ সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয় পার্টি (জাপা’র) প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য এএইচএম গোলাম শহিদ রঞ্জু (লাঙ্গল), বিকল্পধারা বাংলাদেশর প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)।

রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ভোটগ্রহণের স্বচ্ছতা রাখতে সিসিটিভি বসানো হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশে ভালোভাবে ভোটগ্রহণে সক্ষম হবো বলে আশা করছি।

উল্লেখ্য, গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ৩৩,গাইবান্ধা ৫ আসনটি শূন্য হয়। যার ফলে সংসদীয় এই আসনে গত ১২ অক্টোবর ভোটগ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগ সেটি বন্ধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার (ইসি)। ফের কমিশনের সিদ্ধান্তে আজ ৪ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

হামরা আগোত ভোট দিছোনো মার্কাত সিল মারিয়া  

প্রকাশের সময়: ০৩:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩