গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইয়াবা হোরোইনসহ জসিম উদ্দিন (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (৪ জানুয়ারি) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (৩ জানুয়ারি) গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ৯৬ গ্রাম হেরোইনসহ জসিম উদ্দিনকে আটক করা হয়। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটার গ্রামের মৃত আহম্মেদ আলী সরকারের ছেলে।
মাহমুদ বশির আহম্মেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত জসিমের বিরুদ্ধে বোনারপাড়া রেলওয়ে থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















