রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলের জন্য পাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল যুবকের

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠালের পাতা ছিঁড়তে গিয়ে শফিউল ইসলাম  (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শফিউল ইসলাম  ওই গ্রামের মৃত মেছের উদ্দিনের ছেলে ।

এ তথ্য নিশ্চিত করে স্বজনরা জানায়, ওই সময় ছাগলকে  খাওয়ানোর জন্য  কাঠালের পাতা পাড়াতে গাছে ওঠেন  শফিউল ইসলাম।  এ সময় গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  শফিউলের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনা সত্যতা স্বীকারে নিশ্চিত করেছেন খোর্দ্দকোমরপুর  ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. এনামুল হক।

জনপ্রিয়

প্রকল্পনির্ভর উন্নয়নকর্মীদের অনিশ্চিত জীবন ও অবহেলিত কর্মসংস্থান

ছাগলের জন্য পাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশের সময়: ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩