রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার চাটমোহরে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাই

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর এলাকায় হাজী মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে সংঘটিত এ অগ্নিকান্ডে অন্তত ১১টি দোকান ও দোকানে রক্ষিত মালামাল পুড়ে গেছে। স্থাপনা ও দোকানের পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে দাবী ক্ষতিগ্রস্থদের।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, প্রতিদিনের মতো কেনা বেচা শেষে বৃহস্পতিবার রাতে তারা দোকান বন্ধ করে বাড়ি যান। রাত সাড়ে তিনটার দিকে মানুষের চিৎকারে আগুন লাগার খবর পান। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন এবং দমকল বাহিনীকে খবর দেন।
দমকল বাহিনীর কর্মীরা এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ১১ জনের ১১টি দোকান ও ভেতরে থাকা সব কিছু পুড়ে শেষ হয়ে যায়। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করছেন তারা।
জনপ্রিয়

প্রকল্পনির্ভর উন্নয়নকর্মীদের অনিশ্চিত জীবন ও অবহেলিত কর্মসংস্থান

পাবনার চাটমোহরে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাই

প্রকাশের সময়: ০৪:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩