সাউদার্ন ক্লথিংস লিঃ এর পৃষ্ঠপোষকতায় গত বছরের ন্যায় এবারও পাবনায় শীত বস্ত্র বিতরণ করা হয়। শনিবার(৭ জানুয়ারি) দুপুরে পাবনার চক পৈলানপুর স্কুল মাঠে এক হাজার জন নারী-পুরুষ ও শিশুদের মধ্যে এই শীত বস্ত্র বিতরণ করা হয় পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র মার্চেন্ডাইজার জনাব আব্দুল্লাহ আল শাফী।
সার্বিক সহায়তায় ছিলেন জনাব রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ।, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজুল ইসলাম হীরক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত, আয়োজনে চক পৈলানপুর কেন্দ্রীয় জামে মসজিদ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 



















