শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

পাবনার ঈশ্বরদীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলতাব হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার পাকশী রেলস্টেশন সংলগ্ন পূর্ব বাঘইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই রেললাইন থেকে তার লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ।
ওই ব্যক্তি পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকার মৃত আজাহারের ছেলে।
রেলওয়ে পুলিশ ও কয়েক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে পূর্ব বাঘইল এলাকা অতিক্রমের সময় ওই ব্যক্তি ট্রেনটির ধাক্কায় ছিটকে পড়েন।
এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার দাস বলেন, রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ধাক্কায় নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

প্রকাশের সময়: ১০:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩