শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্বদেশ প্রর্ত্যাবর্তন দিবস পালিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ৫১ তম দিবস গাইবান্ধায় পালিত হয়েছে। দিবসটি  উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে  জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে জেলা আওয়ামিলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায়  বক্তব্য রাখেন, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ওমর ফারুক রুবেল, পৌর মেয়র মতলুবর  রহমান,  শহর আওয়ামীলীগের  সাবেক সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিব প্রমুখ ।

বক্তারা বলেন, তৎকালীন ১৯৭২ সালের আজকের এইদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। তাঁর দেশে ফেরার দিনটি আজ বিশেষ তাৎপর্যপূর্ণ।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

গাইবান্ধায় স্বদেশ প্রর্ত্যাবর্তন দিবস পালিত

প্রকাশের সময়: ০৪:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩