গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত এসিল্যান্ড অভিদিয় মার্ডির হত্যার বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছে সহস্রাধিক নারী-পুরুষ। তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাগর্দাফার্ম কাটামোড়ে এসে শেষ হয়। শেষে কাটা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাহেবগন্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রায়ত এসিল্যান্ড অভিদিয় মার্ডির বড় ভাই ফাদার স্যামসন মার্ডি, বাংলাদেশ খ্রীষ্টান এ্যাসোসিয়ান রংপুর বিভাগের সভাপতি মাথিয়াস মার্ডি,, বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির জাহাঙ্গীর কবির তনু, গোলাম রব্বানি মুসা, হাসান মোর্শেদ দিপন, স্বপন শেখ, একেএম মনির সুইট প্রমূখ ।
বক্তারা বলেন, নয় বছর পেরিয়ে গেলেও সমতল আদিবাসীদের সর্বপ্রথম এসিল্যান্ড অভিদিয় মার্ডির হত্যার বিচার হয়নি। প্রশাসনের তদন্তের গাফলতির কারনে বিচারের তদন্ত আজও শেষ হয়নি। তদন্তকে একটি মহল প্রভাবিত করার চেষ্টা করেই যাচ্ছে। সমাবেশ থেকে আগত আদিবাসীরা অবিলম্বে অভিদিয় মার্ডির হত্যার বিচারের দাবী জানায়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















