দি
এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার সকালে বিরামপুর মৌপুকুর আবাসন এলাকায় রেলে কাটাপড়া এক অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নূরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। এমন সংবাদের ভিক্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















