শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড় দৌড় দেখতে উৎসুক জনতার ঢল

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কৃষকের মাঠে অনুষ্ঠিত হয়েছে ঘোড় দৌড় প্রতিযোগিতা। আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে হাজারো মানুষের ঢল নামে। এসময় মাতোয়ারা হয়ে ওঠে তারা।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার হোসেনপুর ইউনিয়নের সাইনদহ আকবর নগর যুব ক্লাবের আয়োজনে সাইনদহ সবজির বাজার এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ ছুটে আসে। মুহূর্তে গোটা এলাকা জুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে খেলাপ্রেমিরা।

এর আগে হোসেনপুরের ইউপি সদস্য ও সাগরিকা এক্সপ্রেস এর স্বত্বাধিকারী এসএম সেলিম রেজার সভাপতিত্বে প্রতিযোগিতাটি উদ্বোধন করেন হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।

পরে নানা সাঁজে সজ্জিত হয়ে টকবগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যায় রঙ্গে -বেরঙ্গে ঘোড়া। সাঁজে সজ্জিত হয়ে ছুটে চলে ঐতিহ্যের ঘোড় দৌড় প্রতিযোগিতায়। এ খেলা উপভোগ করতে হোসেনপুর ইউনিয়ন বাসীসহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষ আসেন। ঘোড় দৌড় প্রতিযোগিতায় পলাশবাড়ী উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা কয়েকটি জেলা থেকে ২০ টি ঘোড়া এ খেলায় অংশ নেয়।পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতারণ করা হয়।

আয়োজকরা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতি মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতে আজকের এ আয়োজন।

জনপ্রিয়

ভুলে জয়বাংলা বলায় সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশ এনসিপি নেতার

ঘোড় দৌড় দেখতে উৎসুক জনতার ঢল

প্রকাশের সময়: ০৭:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩