শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে সিপিবি’র সমাবেশে হামলার অভিযোগ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হামলা করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় একাধিক নেতা আহত হয়েছে বলে পার্টির দাবি।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী চারমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ হামলার ঘটনা ঘটেছে বলে দলীয় সুত্রে জানা গেছে।

এ ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা সিপিবি’র সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল এক যুক্ত বিবৃতিতে বলেন, পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৪ টায় পলাশবাড়ী চারমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারসহ সিপিবি’র উপজেলা নেতৃবৃন্দ।

এদিকে, সমাবেশ শুরুর পরেই স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা হামলা করে সমাবেশের ব্যানার মাইক কেড়ে নেয় এবং নেতাকর্মীদের মারধর করে। এতে অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, ওয়ারেছ সরকারসহ অনেকে আহত হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা সিপিবি’র সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু বলেন, এ ঘটনার সাথে জড়িতে হামলাকারীদের গ্রেফতার দাবি করছি। সেই হামলা করে ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলন দমানো যাবে না।

জনপ্রিয়

ভুলে জয়বাংলা বলায় সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশ এনসিপি নেতার

পলাশবাড়ীতে সিপিবি’র সমাবেশে হামলার অভিযোগ

প্রকাশের সময়: ০৭:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩