নদীবিধৌত গাইবান্ধায় শীত আক্রান্তে ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে কাঁপছে তারা। এসব মানুষদের মধ্যে ৪২৫ জনের গায়ে তুলে দেওয়া হলো কম্বল। প্রশিকা নামের একটি বেসরকারি সংস্থা এইসব কম্বল বিতরণ করে।
রোববার (১৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী অফিস কার্যালয় চত্বর থেকে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাদিয়াখালি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল, প্রধান শিক্ষক আফিয়া আক্তার রুপক, ইউপি সদস্য নুর আলম সরকার, প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, ফুলছড়ি উন্নয়ন এলাকা ব্যবস্থাপক শামসুল আলম, শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।
প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বলেন, সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় দুস্থ শীতার্ত ৪২৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















