নীলফামারীর সৈয়দপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রবিবার সকালে জেলার সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনী, ফাইভ স্টার মাঠে অনুষ্ঠিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৩ এর অংশ হিসেবে রংপুর বিভাগের অন্যন্য জেলার প্রতিনিধিদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রংপুর বিভাগের নীলফামারীসহ নয়টি জেলায় ত্রিশ হাজার মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলির সভাপতি ও নৌ পরিবহনমন্ত্রী শাহাজাহান খান এমপির,সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও মানণীয় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, প্রধান অতিথির বক্তব্য ওবাইদুল কাদের বলেন আগামীর স্মাৰ্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুগ্ন সাধারণ সম্পাদক ও তথ্য ও প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ,মহিলা সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলিম, রেলমন্ত্রী এ্যাড নুরল ইসলাম সুজন এমপি, সাংগঠনিক সম্পাদক সুজিত রায়,এসময় অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্ৰী ড. মোঃ এনামুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মমতাজুল হক,সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহছেনুল হক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নীলফামারী 



















