পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে ইট ভাটা পরিচালনা ও পরিবেশ দূষণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ইট ভাটার মালিকদের দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার লক্ষীকুন্ডা এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা ও বিলকেদা এলাকায় অবস্থিত মেসার্স এম.আর.বি. ব্রিকস, মেসার্স কে.এস.এম. ব্রিকস, মেসার্স এম.বি. ব্রিকস নামে অবৈধ ৩ টি ভাটার প্রত্যেককে ৫০,০০০/= টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ২০১৩ অনুযায়ী অবৈধ ভাটা স্থাপন, ইট তৈরী ও কাঠ পোড়ানোর অপরাধে ৩ জন ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির জানান, অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করায় এবং ইট ভাটার মাধ্যমে পরিবেশ দূষণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ২০১৩ অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় ৩ টি ভাটার মালিককে ইট তৈরী ও কাঠ পোড়ানোর অপরাধে ৩ জন ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, অবৈধ অন্য সব ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে | উল্লেখ্য, উপজেলার এক লক্ষীকুন্ডা ইউনিয়নেই ফসলি জমির আশেপাশে প্রায় অর্ধশত অবৈধ ইট ভাটা রয়েছে। কাঠ পুড়িয়ে পরিবেশ দুষনের পাশাপাশি এসব ফসলি জমির মাটি কেটে ইট প্রস্তুত করেন ভাটা মালিকরা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 



















