গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে এক ট্রাকের সংঘর্ষ হয়েছে। এসময় বাসটির ধাক্কায় ২ মোটরসাইকেলসহ ৩ আরোহী নিহত হয়েছেন।
সোমবার ( ১৬ জানুয়ারি) সকাল ৯ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কর পলাশবাড়ীর শহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভিস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫) ও কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২)।
স্থনীয়রা জানান জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়াগতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীনবাসটির সঙ্গে বিপরীত মুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়ত্বরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘেষণা করেন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আনিছুর রহমান ৩ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















