শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে প্রতিপক্ষের পিটুনিতে কৃষক নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের পিটুনিতে শাহিন মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেণ। এ ঘটনায় উভয়পক্ষের আরও ৫ জন আহত হয়।

সোমবার (১৬ জানুয়ারি) উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

আহতরা হলেন, মৃত আবেদ আলীর ছেলে লুৎফর রহমান (৫০),  শামীম মিয়া (৩৩), মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম রাঙ্গা (৩৫), কিশমত আলীর ছেলে লিমন মিয়া (২৭), ও তোফাজ্জল আলীর ছেলে শাহ আলম মিয়া (৩২)।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে ওই গ্রামের তোফাজ্জল হোসেনের সঙ্গে আফতাব হোসেনের বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে সোমবার সকাল ১১টার দিকে তোফাজ্জল ও তার লোকজন ওই জমি দখলের জন্য গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পিটুনি খেয়ে শাহিন মিয়াসহ ৬ জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় শাহিন মিয়ার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, জমি নিয়ে মারামারির ঘটনায় শাহিন মিয়া নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

ভুলে জয়বাংলা বলায় সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশ এনসিপি নেতার

সুন্দরগঞ্জে প্রতিপক্ষের পিটুনিতে কৃষক নিহত

প্রকাশের সময়: ০৪:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩