উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এই শীত থেকে বাঁচতে অনেকেই খেড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের জন্য চেষ্টা করছেন। এই প্রচন্ড শীতে মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ১৭ জানুয়ারি মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলায় বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। ছবি আছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















