শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় ইউনিয়ন পরিষদের সদস্যদের কর্মবিরতি

দিনাজপুরের খানসামায় ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় ভিজিডি তালিকা প্রণয়নে ইউনিয়ন পরিষদের মতামত গ্রহণ না করা ও অনিয়মের অভিযোগে কর্মবিরতি ঘোষণা করেছেন উপজেলার ৬ ইউনিয়নের সদস্য-সদস্যারা।

গত ১৬ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাদের দাবির পক্ষে বক্তব্য প্রদান করে কর্ম বিরতির ঘোষণা করেন উপজেলা ইউপি সদস্য ও সদস্যা ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন ৬টি ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত (মহিলা) আসনের সদস্যারা।

লিখিত বক্তব্যে তাঁরা বলেন, ২০২৩-২৪ সালের জন্য ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচীর আওতায় যে তালিকা প্রণয়ন করা হয়েছে সেটি নিয়ম মেনে করা হয়নি। ইউএনও মহোদয় অটোমেশনের কথা বলে স্বেচ্ছাচারিতা করে তালিকা তৈরি করেছেন। এটি সম্পূর্ণ আইন বহির্ভূত। অন্যান্য উপজেলায় যে নিয়মে তালিকা করা হয়েছে আমাদের এখানে তা মানা হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের মতামত ও ভিডব্লিউবি ইউনিয়ন কমিটির সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষর ছাড়াই ইউএনও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউপি সচিব খানসামা উপজেলায় চূড়ান্ত হওয়া ভিডব্লিউবি কর্মসূচীর ২ হাজার ৬৫৯ জনের তালিকা সংশোধন করার দাবিতে গত ১০ জানুয়ারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ৪ ঘন্টা অবরুদ্ধ করেছিল ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যারা। পরে ওসি চিত্তরঞ্জন রায়ের হস্তক্ষেপে দুই পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হওয়ায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে এই উদ্ভুত পরিস্থিতির সুরাহা না হওয়া পর্যন্ত মাসিক সভাসহ উপজেলা প্রশাসনের সকল কাজ বর্জন করেন ৬ ইউপি চেয়ারম্যানরা। এবিষয়ে  এখনো কোনো বৈঠক না হওয়া বা সমাধানের আশ্বাস মেলেনি বলেই কর্মবিরতির ঘোষণা এসেছে।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

খানসামায় ইউনিয়ন পরিষদের সদস্যদের কর্মবিরতি

প্রকাশের সময়: ০৭:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩