শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুই নয়া কম্বল পানু বাহে, একন আরামে ভিক্কা করমো

মাগ মাসত এতো ক্যামা জার নাগে। আত-দিন বাতাস আর  ওস পড়ে। মুই খোড়া মানুষ ট্যা জারের ঠেলায় ভিক্কাত গেতে কষ্ট হয়। জারে মোর শরীল কাঁপে। গ্রামোত যায়্যা মেলা মানসের কাচে পুরানা কম্বল চাছুনু কেউ দেয় না বাবা। আজ ভিক্কাত যায়্যা ছুটপড়া মানুষগুলা মোক একটা নয়া কম্বল দিলো বাহে। একন হামি আরামে ভিক্কা করমো বাবা। আল্লাহ ওমারগুলাক ভালো করুক।

এভাবে আক্ষেপে কথাগুলো বলছিলেন প্রতিবন্ধী খলিল মিয়া (৫০)। পেশায় তিনি একজন ভিক্ষুক। মাঘের শীতে গরম কাপড়ের অভাবে কাহিল হয়ে পড়ছিলেন। এ কারণে ঠিকভাবে ভিক্ষাবৃত্তি করতে পারছিলেন না। এরই মধ্যে ‘এপেক্স ক্লাব অব’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তার গায়ে তুলেন দিলেন নতুন কম্বল। এসময় আনন্দে আত্নহারা প্রতিবন্ধী খলিল। শুধু এই খলিলকে নয়, তার মতো আরও ১৩০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন কম্বল।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের ঝিলপাড়ায় এসব কম্বল বিতরণ করে এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ শাখা।

এসময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-৭ এর সদ্য অতীত গর্ভনর শাহারুল ইসলাম টিটু, পিডিজি-৭ এর খন্দকার জাহাঙ্গীর আলম,  এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার, সংগঠনের আইপিপি কাজী আসাদুজ্জামান উল্লাস,  পিপি মনোয়ার হোসেন রাজু,  সার্ভিস ডাইরেক্টর রফিকুল ইসলাম অপু প্রমুখ।

সভাপতি জিল্লুর রহমান সরকার জাগো২৪.নেট-কে বলেন, শীতে দুস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে চলেছে।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

মুই নয়া কম্বল পানু বাহে, একন আরামে ভিক্কা করমো

প্রকাশের সময়: ০৮:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩