শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়া নিয়ে ফটোসেশনে মাতোয়ারা দর্শনার্থীরা

গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষকের মাঠে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্যাবহী এই খেলা উপভোগ করতে হাজারো দর্শনার্থীর ঢল নামে। এরই মধ্যে খেলা শেষে ঘোড়া নিয়ে ফটোসেশনে মাতোয়ারা হয়ে ওঠে দর্শনার্থীরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কালামের আয়োজনে ঠুটিয়াপকুরের বিষ্ণুপুর গ্রামে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় মাঠের কানা কানায় ভরে যায় সকল বয়সের সহ্রসাধিক নারী-পুরুষ। এই খেলা শেষে ঘোড়া সঙ্গে ছবি তুলতে অনেকে ব্যস্ত হয়ে ওঠে।

এতে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের সভাপতিত্ব উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার, স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রতিযোগিতাটি দেখতে আসা মিম আক্তার (১২) নামের এক শিশু বলে, আমি আগে কখনো ঘোড়দৌড় খেলা দেখিনি। এই প্রথম আব্বুর সঙ্গে আজ খেলাটি দেখলাম। শেষে ঘোড়া নিয়ে বেশ কয়েকটি ছবিও তুলেছি। খুব ভালো লাগলো।

মহদীপুর ইউনিয়ন (ইউপি) সদস্য আবুল কালাম বলেন, গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষে আমার এই আয়োজন। আজকে এই প্রতিযোগিতায় গাইবান্ধা জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা ২৫টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়ার মধ্যে ছোট, মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে আলাদা আলাদা দৌড় শুরু হয়। এরপর চুড়ান্ত ভাবে তিনটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা করা হয়। এরমধ্যে ১২ ও ১৫ বছরের দুই কিশোরসহ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

ঘোড়া নিয়ে ফটোসেশনে মাতোয়ারা দর্শনার্থীরা

প্রকাশের সময়: ০৮:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩