শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশুদ্ধ বাতাস-নবায়নযোগ্য শক্তির সচেতনতায় সাইকেল র‍্যালী

‘জীবাশ্ম জ্বালানি বন্ধ ও নবায়নযোগ্য শক্তি এতেই জলবায়ু সংকটের মুক্তি’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধায় সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে জলবায়ু ও পরিবেশে বাদী সংগঠন ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ গাইবান্ধা টিমের সদস্যরা এ সাইকেল র্যালীর আয়োজন করেন। এতে সার্বিক সহযোগিতা করেন দ্যা আর্থ সোসাইটি, ইয়ুথনেট গ্লোবাল ও ক্লাইমেট পার্লামেন্ট।

গাইবান্ধা পৌরপার্ক থেকে সাইকেল র‍্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে র‍্যালীটি শেষ হয়।

র‍্যালীতে গাইবান্ধা পৌর সভার প্যানেল মেয়র মোহাম্মদ শহীদ মিয়া, গাইবান্ধা জেলা রোভার সম্পাদক ধীরেশ চক্রবর্তী, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’র বিভাগীয় সমন্বয়ক মারুফ মিয়া, জেলা সহ-সমন্বয়কারি মো. অয়াকিল আহম্মেদ জায়েদসহ সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানায়, বিশুদ্ধ বাতাস ও নবায়নযোগ্য শক্তির জন্য সচেতনতা বৃদ্ধি, বিদ্যুৎ অপচয় রোধে জনসাধারণকে সচেতন করতেই এ সাইকেল র‍্যালীর আয়োজন করা হয়।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

বিশুদ্ধ বাতাস-নবায়নযোগ্য শক্তির সচেতনতায় সাইকেল র‍্যালী

প্রকাশের সময়: ০৮:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩