গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপ পুলিশ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম।
গ্রেফতারকৃত নাজমুল হক উপজেলার ইদিলপুরের হরিনাথপুর গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।
এসআই তরিকুল ইসলাম বলেন, নাজমুলের বিরুদ্ধে তার স্ত্রী মামলা দায়ের করে। এ মামলায় বিজ্ঞ আদালত তাকে ২ বছরের সাজা প্রদান করে। এতে আত্নসমর্পণ না করে নাজমুল দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে জানান এই কর্মকর্তা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















