শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পাঠ্যবই পাচারের ঘটনায় তদন্ত শুরু

Exif_JPEG_420

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক স্তরের সাড়ে ১১ হাজার পাঠ্যবই পাচারের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোখলেছুর রহমানের নেতৃত্বে এই তদন্ত পরিচালনা হচ্ছে।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল ও স্থানীয় কতিপয় ব্যক্তির সঙ্গে আলোচনা করেন তদন্ত টিম। তারা মাধ্যমিক স্তরের বইয়ের গোডাউন সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ ডিগ্রী কলেজের নির্ধারিত কক্ষ পরিদর্শন এবং বইয়ের হিসাব পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, গত রোববার ওই বইয়ের গোডাউন থেকে উপজেলা মাধ্যমিক দপ্তরের অফিস সহায়ক মাজেদুর রহমান ঢাকার একটি প্রতিষ্ঠানের সাথে যোগসাজসের মাধ্যমে একটি পিকআপ ভ্যানে সাড়ে ১১ হাজার পাঠ্যবই ঢাকার উদ্দেশ্যে পাঠায়। পথে সিরাজগঞ্জের যমুনা সেতু (পশ্চিম) থানা পুলিশ তল্লাশী করে ওই বইগুলোসহ পিকআপ চালক শ্যামল ও হেলপার রাসেলকে আটক করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিস সহকারী মাজেদুর রহমানসহ ৩ জনকেই এ মামলায় গ্রেফতার করে সুন্দরগঞ্জ ও যমুনা সেতু (পশ্চিম) থানা পুলিশ।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল বাদী হয়ে সোমবার সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার জানান, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছেনা। তদন্ত শেষে বিস্তারিত জানো হবে।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

সুন্দরগঞ্জে পাঠ্যবই পাচারের ঘটনায় তদন্ত শুরু

প্রকাশের সময়: ০৭:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩