শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় আগুনে ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে বসবাস

পাবনার সাঁথিয়ায় বুধবার(১৮ জানুয়ারী) বিকেলে উপজেলার চকনন্দনপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মিরাজুল ইসলামের বসতঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশে নিচে বসবাস করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল চারটার দিকে অসাবধানতাবশত দিনমজুর মিরাজুল ইসলামের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা বসতঘরে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি দল প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে তার দোচালা টিনের বসত ও রান্নাঘর,ঘরে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক জানান।

এ ব্যাপারে সাঁথিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার অগ্রদেবনাথ বলেন, ধারনা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে । খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

সাঁথিয়ায় আগুনে ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে বসবাস

প্রকাশের সময়: ০৮:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩