গাইবান্ধার বেসরকারি সংগঠন মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মোহনা’র ১৫০তম আসরের ‘তিন দশকের স্বপ্নযাত্রা’ শীর্ষক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে অনুষ্ঠিত হয় ভাওয়াইয়া উৎসব।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাওয়াইয়া উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এতে নাট্যকলা অবদানের জন্য রাগিব হাসান হাবুল, শাহজাহান খান আবু এবং সংগীতে বিভুতিভুষণ দাসকে জহুরুল ইসলাম সম্মাননা পদক প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, কবি সরোজ দেব, মোহনা পরিচালক শাহ্ মশিউর রহমান, মোহনা সংগঠক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, যুগ্ম সম্পাদক সাংবাদিক অমিতাভ দাশ হিমুন প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















