রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাইবান্ধায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ।

বুধবার (২৫ জানুয়ারি) গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রমতোষ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারত কমিটির সভাপতি মীর এমএম শামীম, গাইবান্ধা আদর্শ কলেজের গভর্ণিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মাইনুল ইসলাম শিল্পু, পৌর মেয়র মো. মতলুবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ওয়াশিকার ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, আওয়ামীলীগ নেতা ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, নাজিউর রহমান নাফিজ প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের নির্যাতিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ৭১’র ৭ই মার্চের ভাষণে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন। তাঁর ঘোষণায় এদেশের মুক্তিকামি মানুষ হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কর্মীরা কাজ করে যাচ্ছে।

জনপ্রিয়

প্রকল্পনির্ভর উন্নয়নকর্মীদের অনিশ্চিত জীবন ও অবহেলিত কর্মসংস্থান

গাইবান্ধায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের সময়: ০৬:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩