বাংলাদেশ ভিশন-২০৪১। দেশের আর্থ-সামাজিক অবস্থানকে আরও সুদৃঢ় করে গড়ে তোলার পরিকল্পনা এটি। ওই সালের মধ্যে একটি সাশ্রয়ী, টেকশই বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী, নাগরীকদের জন্য নিরাপদতম বাংলাদেশের যে প্রয়োগিক পরিকল্পনা রয়েছে তার অন্যতম অংশীদার হিসাবে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।
বুধবার (২৫ জানুয়ারি) উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির করণীয় শীর্ষক এক সেমিনারে সভাপতিত্বের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কামাল হোসেন বলেন, পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। তাদের সেই প্রত্যাশা অনুযায়ী সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি ভবনে কাউন্টার টেরোরিজম ইউনিটের আয়োজনে দিনব্যাপি সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান প্রমুখ। এ অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ কারারক্ষী, আনসার বাহীনির কর্মকর্তারাও বক্তব্য দেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















